রোজদিন ডেস্ক: আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রবিবার তিনি এই কথা জানিয়ে তাঁদের আমলে নেওয়া একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে র কথা বলেন। এর মধ্যে তিন তালাক প্রথা তোলা সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরেন তিনি। ভারতীয় ন্যায় সংহিতা চালু হওয়ায় দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা আরও মজবুত হয়েছে বলে দাবি করেন অমিত শাহ। আশ্বাস দেন, এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যাতে ন্যায় বিচার তিন বছরের মধ্যে নিশ্চিত করা যাবে।
উল্লেখ্য, উত্তরাখন্ডে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি চালুর পর বিজেপি শাসিত একাধিক রাজ্যে তা চালু হয়েছে। পশ্চিম বঙ্গেও নতুন সরকার তা চালুর উদ্যোগ নিয়েছে।

Be the first to comment