Trump Policy নিয়ে দৃঢ অবস্থান ব্রিকসে, বিরল খনিজ নিয়ে বার্তা দিলেন মোদী

Spread the love

রোজদিন ডেস্ক: সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে নাম না করে মার্কিন রাষ্ট্র পতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে দৃঢ অবস্থান নিলো সংশ্লিষ্ট দেশগুলি।
বার্তা দেওয়া হোল পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে ও। যৌথ ঘোষণা পত্রে যুযুধান সব পক্ষকেই সংযত হওয়ার বার্তা ও দিয়েছে ব্রিকস। এতে বিপরীত মেরুতে থাকা দুই দেশ ইরান ও সংযুক্ত আরব আমিরশাহি ও সম্মতি দিয়েছে। যা এই সম্মেলনের বড় প্রাপ্তি বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ভারত সহ একাধিক দেশে জ্বালানি সমস্যা তীব্র তর করছে। এর ফলে উদ্বিগ্ন সরকার। জ্বালানি সমস্যা ছাড়াও লাগাতার অশান্তি, প্রাণহানি, জলপথে বন্ধু দেশের জাহজ আক্রমণ ইত্যাদি নানা ঘটনায় জর্জরিত একাধিক দেশ।
মার্কিন রাষ্ট্র পতি অবশ্য রবিবার ও দাবি করেন, আমেরিকার মধ্যবর্তী নির্বাচন শেষ হলে ইরান যুদ্ধের সমাপ্তি হবে।
অন্যদিকে রবিবার ব্রিকসের দ্বিতীয় ও শেষ দিনে বিরল খনিজ সম্পদ কে কিছু দেশ কূটনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে উদ্বেগ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম না করে চিন কে নিশানা করেন তিনি।
আমেরিকার শুল্ক যুদ্ধ নিয়ে কম বেশি ক্ষুব্ধ বেশির ভাগ দেশ ই। নাম না করে ব্রিকস সম্মেলনে তার ও উল্লেখ করা হয়।
এখন অবধি এই নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া মেলে নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*