জন বিন্যাস কমিটিকে সীমান্তে যেতে বললেন অমিত শাহ

Spread the love

রোজদিন ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি কে সীমান্ত এলাকায় পরিস্থিতি সরেজমিনে দেখতে যেতে বলেছেন। শনিবার এই কমিটির সদস্য দের সঙ্গে বৈঠকে তিনি অনুপ্রবেশের কারণে সীমান্তবর্তী জেলাগুলির জনবিন্যাসে কতটা পরিবর্তন হয়েছে তা খতিয়ে দেখতে বলেন।
শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে গত মাসে এই কমিটি হয়েছে। এই কমিটির দায়িত্বের মধ্যে আছে মূলত অবৈধ অনুপ্রবেশ কারী চিহ্নিত করা, আটক করা ও নিজের দেশে পাঠানোর জন্য সুপারিশ করা।
সম্প্রতি স্বরাষ্ট্র দফতরের রিপোর্ট অনুযায়ী দেশে প্রজনন হার ১.৯% এ নেমেছে। জন সংখ্যা স্থির থাকার জন্য তা ২.১ % থাকার কথা। সীমান্ত বর্তী রাজ্য হলেও পশ্চিম বঙ্গে এই হার কম। কেরলমে মুসলিম জন সংখ্যা উল্লেখযোগ্য হলেও সেখানে প্রজনন হার জাতীয় গড়ের তুলনায় কম।
সরকারি সূত্রে প্রকাশ, বিহার, উত্তর প্রদেশ,মধ্য প্রদেশ, রাজস্থান ও ছত্তিসগড়ে প্রজনন হার বেশি। এই সব রাজ্যেই দীর্ঘ কাল বিজেপি ক্ষমতায় থেকেছে।
জন বিন্যাস কমিটি কে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সীমান্তবর্তী জেলাগুলির পাশে সংলগ্ন শহর ও শিল্প এলাকার পরিস্থিতি ও সরেজমিনে খতিয়ে দেখতে বলেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*