রোজদিন ডেস্ক :
রাজ্যের সীমান্ত রক্ষায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াসের প্রশংসায় মুখর হলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ শিলিগুড়ির রানিডাঙ্গায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) এক অনুষ্ঠানে তিনি ১৮৯ কোটি টাকার নতুন প্রশাসনিক, আবাসিক প্রকল্পের শিলান্যাস করেন। অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তোপ দেগে তিনি বলেন, ওঁকে ডাকলেও এই সব অনুষ্ঠানে আসতেন না৷ হাতে পায়ে ধরলেও দেন নি জমি। শিলিগুড়ি করিডরের জন্য ৫৬০ একর জমি প্রয়োজন। এত বছর ধরে মমতা ব্যানার্জির সরকার তা দেননি। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরই তা দিয়েছেন। এর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অকুন্ঠভাবে ধন্যবাদ জানান। আজ এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসায় তা সোনায় সোহাগা বলে উচ্ছসিত মন্তব্য করেন।

আজ ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নিয়েও উত্তরবঙ্গ তথা রাজ্যবাসীর আবেগে শান দিয়ে অমিত শাহ বলেন, এবারই প্রথম বন্দে মাতরম ধ্বনিতে লালকেল্লা ও (কলকাতার) রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। স্বাধীনতার পর দীর্ঘ দিন এই গান পূর্ণাঙ্গ ভাবে উপস্থাপিত হোত না, তার মর্যাদা ফেরানো হয়েছে। এর মাধ্যমে আগামী প্রজন্ম প্রকৃত জাতীয়তাবাদের প্রেরণা পাবে।

অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী বলেন, এই প্রথম সেনার কোন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এলেন। এর জন্য তিনি কৃতজ্ঞ, আপ্লুত।
সাংসদ রাজু বিস্তা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গৌরব মোহন, আইবি অধিকর্তা মহেশ দীক্ষিত-সহ বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।
আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গীত সাধক বিসমিল্লা খান, উত্তর প্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং-এর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানান।
হাই স্পিড ট্রেন, উন্নত মানের স্টেশন, সড়ক ইত্যাদির মাধ্যমে আগামী দিনে শিলিগুড়ি সহ সংশ্লিষ্ট এলাকার বিপুল উন্নয়ন হবে বলে জানান।

Be the first to comment