অমিত শাহর পরামর্শ,শহিদ ক্ষুদিরাম বসুর কেশপুরে উন্নয়নে অর্থ বরাদ্দ ঘোষণা মুখ্যমন্ত্রী র

Spread the love

রোজদিন ডেস্ক: অমর শহিদ ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটের ভগ্নদশা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উদ্বিগ্ন। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে ব্যবস্থা নিতে বলেন। মঙ্গলবার কেশপুরে শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে এই সব জানান মুখ্যমন্ত্রী।। স্বরাষ্ট্র মন্ত্রী যে এই সব জানেন, এর জন্য তাঁকে ধন্যবাদ জানান তিনি।। শহিদের স্মৃতিতে সংগ্রহ শালা, গ্যালারি, লেজার শো,অতিথি আবাস ইত্যাদির পরিকল্পনার কথা জানিয়ে স্থানীয় মোহবনি উন্নয়ন পর্ষদ কে ৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি। অক্টোবর থেকেই কাজ শুরু র কথা বলেন।
প্রাক্তন সরকারের আমলে এখানে তাঁর আসা, জনসভা, বিজেপি সমর্থক দের তুমুল হেনস্থার ও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন,কিভাবে পুলিশকে দিয়ে বিজেপি কর্মী সমর্থক দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোত, তিনি কিছুই ভোলেন নি।।অনুষ্ঠানে উপস্থিত এস পি পাপিয়া সুলতানাকে তিনি জানিয়ে দেন, নরেন্দ্র মোদি জিন্দাবাদ বলার জন্য যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছিল, তা তুলে নিতে হবে।
২০২৪ এর লোকসভা ভোটের প্রচারে গিয়ে তাঁকে যাঁরা চূড়ান্ত হেনস্থা করেছিলেন, তাঁদের তিনি জেলে দেখতে চান বলে হুঁশিয়ারি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*