ধর্মান্তরণ নিয়ে কঠোর মুখ্যমন্ত্রী

জমি বেচাকেনা নিয়েও আইন আনার ভাবনা

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে ধর্মান্তকরণ নিয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য।। জমি কেনাবেচ্য নিয়েও আইন আনার কথা তাঁরা ভাবছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার জানিয়েছেন। এইদিন বিকেলে বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি। পরে প্রাক্তন তৃণমূল সরকার কে এক হাত নিয়ে বলেন, এই ক্ষেত্রে নামমাত্র বরাদ্দ হয়েছিল। ২০২১, সালে বিজেপি এই সব জায়গায় ভাল ফল করায় বরাদ্দ নামমাত্র করা হয়।। তাঁরা এই ক্ষেত্রে ১৬১০ কোটি টাকা বরাদ্দ করেছেন।।এর মধ্যে ১৬০০ কোটি ই উন্নয়নে খরচ হবে।
ধর্মান্তকরণ নিয়ে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন,তাঁরা কোন ভাবেই লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদ বরদাস্ত করবেন না।।এই দুটি ক্ষেত্রের জন্য ই কঠোর আইন আনা হবে।
রাজ্যে খুব শীঘ্র অভিন্ন দেওয়ানি বিধি ও চালু হবে বলে জানান মুখ্যমন্ত্রী।। এই সম্পর্কে প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এর নেতৃত্বাধীন কমিটি কে দায়িত্ব দেওয়া হয়েছে।।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, গরিবদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন বন্ধ করা হবে। এক ই ভাবে রাজ্যে ভিন ধর্মের ( পড়ুন মুসলিম দের) মানুষ দের জমি বিক্রিতেও তাঁরা আইনি লাগাম পরাতে চান।
এইদিন পশ্চিমাঞ্চল নিয়ে বৈঠকে সংশ্লিষ্ট এলাকার জেলাশাসক, বিধায়ক, বিডি ও সব পদস্থ আধিকারিক রা উপস্থিত ছিলেন। পুজোর পর থেকেই এই এলাকায় জোর কদমে উন্নয়নের কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*