রোজদিন ডেস্ক, কলকাতা:- পিছিয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর। আগামী ৩১ মে কলকাতায় আসছেন না তিনি । বাতিল নিউটাউনে সমবায় দফতরের অনুষ্ঠান।
জানা যাচ্ছে,জামাইষষ্ঠীর সরকারি ছুটির কারণে বাতিল তাঁর বঙ্গ সফর। যদিও শাহ সফর বাতিল হলেও দলীয় অনুষ্ঠান বাতিল নিয়ে কোনও তথ্য নেই বলে দাবি সুকান্ত মজুমদারের।
অন্যদিকে জানা গিয়েছে, ২৯ ও ৩০ মে পুঞ্চে যাবেন অমিত শাহ। ৩১ মে তাঁর আসার কথা ছিল বঙ্গ সফরে। আর ১ জুন ছিল তাঁর বিভিন্ন কর্মসূচি। কিন্তু এখন আপাতত স্থগিত থাকছে এই সফর।

Be the first to comment