১৮ জুলাই সাঁকরাইলে বিশ্বের সব থেকে বড় দই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে!

Spread the love

রোজদিন ডেস্ক : 
আগামী ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে বিশ্বের সব থেকে বড় দই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে। জনপ্রিয় আমূল সংস্থা ওখানকার ফুড পার্কে এই প্রকল্প রূপায়িত করবে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা সেখানে থাকবেন। ৬০০-৭০০কোটি টাকার এই প্রকল্প শিল্প খরায় ভুগতে থাকা রাজ্যে সুবার্তা নিয়ে আসছে। সংস্থার দাবি, শুধু পূর্ব ভারত বা সারা দেশ নয়, এই দই কারখানা সারা দেশের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র হবে। এখানে দিনে ১৫ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের সঙ্গে ১০ লক্ষ কিলো দই ও অন্যান্য দুগ্ধজাত সামগ্রী উৎপাদনের ক্ষমতা থাকবে। ওখানে মাখন, পনির, মিষ্টি দই, ঘি, লস্যি ইত্যাদিও তৈরি হবে। আমূলের মত জনপ্রিয় বিশ্বখ্যাত সংস্থার রাজ্যে এত বড় মাপের কেন্দ্র নিয়ে সব মহল ই খুশি৷
সূত্রের খবর, ওই দিন হুগলির ডানকুনি তেও লাক্স কোজির নতুন উৎপাদন কেন্দ্রর শিলান্যাস হওয়ার কথা৷ ২৭ জুলাই বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের উদ্যোগে দশ হাজার কোটি টাকা বিনিয়োগে ইস্পাত কারখানার শিলান্যাস হবে।
পালাবদলের রাজ্যে এই শিল্পায়নের সঙ্গে আরও শিল্প আসার আশা।
রাজ্যে কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এই সব শিল্পায়ন আশা জাগাচ্ছে আমজনতার মনেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*