পাকিস্তানে একটা গোটা ট্রেন হাইজ্যাক! পণবন্দি শতাধিক যাত্রী, মৃত ৬

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-বালুচিস্তান-পাকিস্তান সীমান্তে ট্রেন হাইজ্যাকের খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বালোচ লিবারেশন আর্মি এই ট্রেন হাইজ্যাক করেছে বলে খবর। শতাধিক যাত্রী সহ একটি ট্রেন হাইজ্যাক করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। রেললাইনে বিস্ফোরক রেখে এই ট্রেন হাইজ্যাক করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

এদিকে সেই ট্রেনে অন্তত ১০০র উপর যাত্রী রয়েছেন। সেই ট্রেনকেই হাইজ্যাক করা হয়েছে বলে খবর। এমনকী এদিক থেকে ওদিক হলে ট্রেন উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।
টাইমস নাও সহ একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বালোচ লিবারেশন আর্মি এই ঘটনার দায় স্বীকার করেছে। অন্তত ১২০জন যাত্রী ট্রেনে রয়েছেন বলে খবর। এদিকে ঘটনায় কয়েকজন সেনা আহত হয়েছেন বলেও খবর।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার বালোচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল একটি যাত্রীবাহী ট্রেন। পাক সেনাকর্মী থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর অনেকেই ছিলেন ওই ট্রেনে। যাত্রার মাঝপথে আচমকাই চলন্ত ট্রেনে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। হামলার মধ্যেই ৬জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*