রোজদিন ডেস্ক :
রাজ্যপাল তাঁর নামে নালিশ ঠোকার পর এবার পালটা আসরে নেমেছেন টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জিও। তিনিও পালটা রাজ্যপালের বিরুদ্ধে আদালতে গেছেন। নজিরবিহীন এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি এখন রীতিমত সরগরম। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে শান্তি নষ্ট, মানহানি-সহ একাধিক অভিযোগ আনেন।
এর আগে ও প্রাক্তন রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকার ও শাসক দলের মতবিরোধ তুঙ্গে উঠলেও এবার তা সব কিছু ছাড়িয়ে গেছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এই তিক্ততা সহজে মিটবে না বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment