রোজদিন ডেস্ক : বুধবার থেকে। প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর নোটিস জারি হয়েছে। আর এদিনই এনিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আজ বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে হতে পারে শুনানি। অভিযোগকারীদের আর্জি, প্রাথমিক টেট ২০১৭ এবং ২০২২-এর মোট ৪৭টি প্রশ্ন ভুল ছিল। সেই নিয়ে এক্সপার্ট কমিটি রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু সেই রিপোর্ট এখনও খোলাই হয়নি। ফলে যারা মামলাকারী তারা কত নম্বর পেয়েছেন এখনও তা অজানা। এই অবস্থায় তাঁদের আর্জি, এই নিয়োগ প্রক্রিয়ায় তাঁদেরও যুক্ত করতে হবে। আগেই এই প্রেক্ষিতে মামলা করা হয়েছিল।এই নিয়োগের মাধ্যমে সরকার অনুমোদিত ও সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি, জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।

Be the first to comment