আন্দামান সাগরে ট্রলার ডুবে শিশু-সহ ২৫০ জন রোহিঙ্গা নিখোঁজ!

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের টেকনাফ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে ট্রলার ডুবে শিশু সহ ২৫০ জন রোহিঙ্গা উদ্বাস্তু নিখোঁজ হয়েছেন।
রাষ্ট্র সঙ্ঘের উদ্বাস্তু সংক্রান্ত হাই কমিশনার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। প্রবল হাওয়া, উত্তাল সমুদ্র ও অতিরিক্ত যাত্রী থাকায় ট্রলার টি ডুবে যায় বলে অনুমান। সূত্রের খবর, বাংলাদেশের কক্স বাজারে দশ লক্ষর বেশি রোহিঙ্গারা উদ্বাস্তু শিবিরে আছেন। রাখাইন থেকে পালিয়ে আসা এই উদ্বাস্তুরা খুবই অস্বাস্থ্যকর, কঠিন পরিবেশে থাকেন। আর একটু ভাল থাকার জন্য ওখান থেকে প্রায়ই তাঁদের অনেকে এইভাবে সমুদ্রে পাড়ি দেন। এবারও তেমনই কোন উদ্বাস্তুদের দল মালয়েশিয়া যাচ্ছিলেন। গত সপ্তাহে বাংলাদেশের একটি জাহাজ গভীর সমুদ্রে আন্দামান দ্বীপের কাছে বেশ কয়েকজনকে দেখে উদ্ধার করেন। এক মহিলা-সহ নয় জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়। তাঁদের বাংলাদেশের উপকূল রক্ষীদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*