রোজদিন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে এক মন্দির সংলগ্ন বিশ্রামাগার থেকে তিন মহিলা, এক পুরুষ ও এক কিশোরের মৃতদেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। মঙ্গলবার কটু গন্ধ পেয়ে বিশ্রামাগারের কর্মীরা ঘর খুলে পাঁচ জনের দেহ উদ্ধার করেন। তাঁরা সম্পর্কে ভাই বোন হন। মৃত কিশোর এক বোনের পুত্র বলে পুলিশ জানায়। মৃত পাল্লাপু সুধাকর (৩৬), তাঁর তিন বোন ও এক ভাগ্নে আর্থিক অনটনে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান।। গত ২৮ জুলাই থেকে তাঁরা ওখানে ছিলেন। অবিবাহিত সুধাকরের সঙ্গে তাঁর দুই বিবাহবিচ্ছিন্ন দিদি, এক বোন ও এক ভাগ্নে থাকতেন। আর্থিক অনটনে তাঁরা আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান। পুলিশ তদন্ত করছে। এক সঙ্গে কিশোর সহ পাঁচ জনের মৃতদেহ মেলায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নামে।

Be the first to comment