SFI -ABVP Clash: কলকাতা বিশ্ববিদ্যালয়েও চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ও এস এফ আই বনাম এ বি ভি পি সংঘাতে চাঞ্চল্য দেখা দিয়েছে। উভয় পক্ষ ই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগতের প্রবেশ নিয়ে পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। মঙ্গলবার এই সব নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে উভয় পক্ষের সংঘাতে উত্তেজনা, চাঞ্চল্য ছড়ায়। এবিভিপি র অভিযোগ , বাইরে এস এফ আই এর সমাবেশ হলেও বেশ কয়েকজন বহিরাগত বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্রবেশ করে তাঁদের ওপর হামলার চেষ্টা করে। তারা দেশবিরোধী ধ্বনি ও দেয়। এরপর দুপক্ষে বচসা, হাতাহাতি বাধে।
এস এফ আই তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে অশান্তি সৃষ্টির জন্য এ বি ভি পি কে দায়ী করে। তারা বিশ্ববিদ্যালয় চত্বরে শান্তি রক্ষায় আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*