রোজদিন ডেস্ক: রাজ্যে জনগণনার কাজ শেষ হয় নি।।প্রক্রিয়া শেষ হয় নি এস আই আরের ও। এই পরিস্থিতিতে কলকাতা পুর এলাকার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুললো সব বিরোধী দল ই। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে কংগ্রেস, সিপিএম, তৃণমূলের প্রতিনিধি রা এক ই সুরে এই নিয়ে আপত্তি জানান। বিজেপি র একাংশ ও ওয়ার্ডের মানচিত্র, সীমানা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে জানা গেছে।
কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডের ডাকা এই বৈঠকে রাজনৈতিক দলগুলিকে প্রস্তাবিত ওয়ার্ড গুলির মানচিত্র দেখানো হলেও তা বুথ বা পার্ট ভিত্তিক নয় বলে বিরোধী দের অভিযোগ।
কংগ্রেসের আশুতোষ চ্যাটার্জি বলেন,ভোটার সংখ্যা না জনসংখ্যা, কিসের ভিত্তিতে এই ওয়ার্ড পুনর্বিন্যাস হচ্ছে তা পরিস্কার নয়। জনগণনা হওয়ার পর এই কাজ হওয়া উচিত ছিল।কেন এত তাড়াহুড়ো, তা নিয়ে ও প্রশ্ন তোলেন তাঁরা।
ঋতব্রত শিবিরের প্রতিনিধি সন্দীপন সাহা ও বুথভিত্তিক তথ্য প্রকাশের দাবি করেন।
সিপিএমের সুব্রত দত্ত বলেন,ওয়ার্ড পুনর্বিন্যাস জন সংখ্যার ভিত্তিতে হওয়ার কথা, তা হচ্ছে না। যাঁরা এখন ও ভোটার তালিকার বাইরে আছেন,পরে তাঁদের নাম যুক্ত হলে তার হিসাব কি ভাবে হবে তিনি প্রশ্ন তোলেন।
বিজেপির চিত্তরঞ্জন দে ও প্রস্তাবিত মানচিত্রে ওয়ার্ডের সীমানা ইত্যাদি নিয়ে আপত্তি জানান।
বৈঠকে পুর পরিসেবা নিয়ে ও প্রশ্ন ওঠে। ওয়ার্ড ভাগ হলে কিভাবে তার ব্যবস্থাপনা হবে, তার পরিকাঠামো আছে কিনা ইত্যাদি তাঁরা জানতে চান।
পুর প্রশাসক স্মিতা পান্ডে বলেন,তাঁরা সব রাজনৈতিক দলের কথা শুনেছেন। লিখিতভাবে তাঁদের মতামত দিতে বলেছেন।

Be the first to comment