- ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত স্বস্তি পেলেন ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা। নতুন করে দায়ের হওয়া অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত পুরোনো চাকরি বহাল থাকবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।
- কলকাতা পুরভোটে ইনচার্জ হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কো-ইনচার্জ অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়, কনভেনার তাপস রায় এবং কো-কনভেনার রীতেশ তিওয়ারি।
- হাওড়া পুরভোটের ইনচার্জ হয়েছেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা এবং কনভেনারের দায়িত্ব পেয়েছেন বালির বিধায়ক সঞ্জয়কুমার সিং।
- পাঁচদিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে নিয়ে গেলেন সুচেতন ভট্টাচার্য।
- জামিন পেলেন প্রাক্তন সিপিএম বিধায়ক শ্রুতি নাথ প্রহরাজ। আইন অমান্য আন্দোলনের জেরে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
- ২০ জন NCPI সাংসদকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় খুশি তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘কেন তাঁরা দলবদল করেছেন এবং দলত্যাগের কারণে কেন তাঁদের সাংসদ পদ বাতিল করা হবে না, তা এবার ওই সাংসদদেরই আদালতের কাছে ব্যাখ্যা করতে হবে।’
- আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কালীঘাট বা ঋতব্রত, কোনও তৃণমূলকেই মেয়ো রোডে সভা করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।
- পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রির অভিযোগে তিন জন ল্যাব টেকনিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা হলেন সুশান্ত দাস, মান্তু দাস ও নজরুল ইসলাম।
- দিল্লি, ঝাড়খন্ডের পর এবার পড়ুয়াদের আন্দোলনে উত্তাল হোল বিহার। আজ পি এস সি পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় বিক্ষোভ হয়। গান্ধী ময়দান থেকে রাজভবনে যাওয়ার পথে একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আন্দোলন কারী পড়ুয়ারা। পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, অনিয়মের অভিযোগে এই বিক্ষোভ।
- গোয়া ধর্ষণ মামলায় বড় ধাক্কা প্রাক্তন ‘তহেলকা’ সম্পাদক তরুণ তেজপালের। সুপ্রিম কোর্ট মঙ্গলবার নির্দেশ দিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণের শংসাপত্র জমা দেওয়ার পরেই তাঁর দায়ের করা আপিলের মূল বিষয়ে শুনানি হবে।

Be the first to comment