TMCP FOUNDATION DAY: ২৮ অগাস্ট মেয়ো রোডে কোনও শিবিরকেই সভার অনুমতি দিল না হাইকোর্ট

Spread the love

প্রতিবেদন: আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে (TMCP FOUNDATION DAY) কালীঘাট বা ঋতব্রত, কোনও তৃণমূলকেই মেয়ো রোডে সভা করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। তবে শর্ত সাপেক্ষে দু-পক্ষকেই বিকল্প জায়গায় সভা করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত জানিয়েছে, কালীঘাট শিবির ওই দিন ক্যাথিড্রাল রোডে কর্মসূচি করবে। ঋতব্রত শিবির কর্মসূচি পালন করবে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে। শর্ত সাপেক্ষে আদালত আরও জানিয়েছে, দুই গোষ্ঠীর সভাতেই ১৫০০ জনের বেশি সমাগম করা যাবে না। উভয় গোষ্ঠীকেই সভার সময়ও বেঁধে দেওয়া হয়েছে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সভা করার অনুমতি দিয়েছেন। পাশাপাশি, আদালতের নির্দেশ, শুক্রবারের কর্মসূচির জন্য আজ বুধবারের মধ্যে দুই পক্ষকেই ২০ জন করে স্বেচ্ছাসেবকের ফোন নম্বর পুলিশের কাছে জমা দিতে হবে। কর্মসূচির সময়ে যান চলাচল যাতে স্বাভাবিক থাকে তা নিশ্চিত করতে হবে স্বেচ্ছাসেবকদের। কলকাতা পুলিশকেও ওই দিনের কর্মসূচির জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মঙ্গলবার শুনানির একটি পর্যায়ে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে দুই গোষ্ঠীর উদ্দেশে বিচারপতি ভট্টাচার্য বলেন, একসঙ্গে সভা করুন। ব্রিগ্রেডে দশ হাজারের অনুমতি দেব। পনেরো বছর আগে কী ঘটেছে সেটা এখন আর বিচার্য নয়। পরিস্থিতি বদলেছে। নিজেদের অবস্থা বুঝুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*