রোজদিন ডেস্ক :
রাজ্যে প্রথম ক্ষমতায় আসার পর কলকাতা ও হাওড়া পুরসভায় (Kolkata and Howrah) নির্বাচন তাঁদের প্রথম পরীক্ষাও। পুজোর পর এই দুই গুরুত্বপূর্ণ পুরসভায় নির্বাচন নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে
চর্চা শুরু হয়েছে। আজ গুরুত্বপূর্ণ এই দুই পুরসভা নির্বাচনে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের গুরুত্বপূর্ণ ছয় নেতাকে ইন চার্জ, কনভেনর ও কো-ইনভেনর নিয়োগ করেছেন।
দলের রাজ্য সাধারণ সম্পাদক শশি অগ্নিহোত্রী এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন।
কলকাতা পুরসভা নির্বাচনে ইনচার্জ হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কো-ইন-চার্জ হয়েছেন রাজ্য সহ সভাপতি অনিন্দ্য ব্যানার্জি ( রাজু) কনভেনর রাজ্যের শিল্প মন্ত্রী তাপস রায় ও কো-কনভেনর হয়েছেন কাশিপুর – বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি।
হাওড়া পুরসভায় ইন-চার্জ হয়েছেন রাজ্য সভার সাংসদ রাহুল সিনহা ও বালির বিধায়ক সঞ্জয় কুমার সিং।
রাজ্য বিজেপি র এই বিজ্ঞপ্তি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির দুই ইন চার্জ সুনীল বনসাল ও মঙ্গল পান্ডে, রাজ্য বিজেপির কো ইন চার্জ অমিত মালব্য, রাজ্যের সাধারণ সম্পাদক (সাংগঠনিক) অমিতাভ চক্রবর্তী ও যুগ্ম (সাংগঠনিক)
সাধারণ সম্পাদক সতীশ ধোন্দ কে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, পুরসভা নির্বাচন নিয়ে আজ এই বৈঠকে দলের জাতীয় পর্যবেক্ষক সুনীল বনসাল উপস্থিত ছিলেন।
সুকান্ত মজুমদার, রাহুল সিনহা কে ইন চার্জ করায় দল গুরুত্বপূর্ণ, ওজনদার নেতাদের এই নির্বাচনে সামনে আনা ও তাৎপর্য পূর্ণ বলে অভিজ্ঞ বলে মনে করেন।

Be the first to comment