রোজদিন ডেস্ক :
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য (Mira Bhattacharya) আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। গত শুক্রবার৷ পেটের ব্যথায় কষ্ট নিয়ে দক্ষিণ কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। বিশিষ্ট চিকিৎসক সৌতিক পন্ডার অধীনে তাঁর চিকিৎসা চলছিল। ভর্তি থাকাকালীন তাঁর অসুস্থতা নিয়ে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেন। গত কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পর আজ তাঁকে ছুটি দেওয়া হয়।
তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা যায়। সেখান থেকে বেরিয়ে মীরা ভট্টাচার্য জানান, এখন তিনি ভাল আছেন।
তাঁর সুস্থতার খবরে খুশি তাঁর সন্তান সুচেতন-সহ সিপিএম নেতা, কর্মীরা।
সূত্রের খবর, তিনি হাসপাতালে থাকার সময় সমাজ মাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা রকম ভুল, বিভ্রান্তিকর খবর রটানো হয়। সন্তান সুচেতন প্রয়োজনে এই সব রটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।

Be the first to comment