রোজদিন ডেস্ক :
অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) গোদাবরী নদীতে ঝাঁপ দিয়ে স্ত্রী, কন্যা সহ আত্মহত্যা করেছেন ইঞ্জিনিয়ার থিলাপুরি নুকারাজু। গত ১৬ আগস্টের এই ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শুটিং প্রশিক্ষক শেখ সাদিক খান-কে উত্তর প্রদেশের মেরঠ থেকে গ্রেফতার করেছে পুলিশ। সুইসাইড নোটে ইঞ্জিনিয়ার নাকারাজু তাঁর এই সপরিবারে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য শুটিং প্রশিক্ষক শেখ সাদিক খান-কে দায়ী করেছিলেন। সূত্রের খবর, স্ত্রী মীনা, কন্যা সৌজন্যা ছাড়া দশ বছরের নাতি-কে নিয়েও গোদাবরীতে ঝাঁপ দিয়েছিলেন নাকারাজু। কিন্তু মৎস্যজীবীরা নাতিকে উদ্ধার করায় সে বেঁচে যায়। রাজামাধবেন্দ্রম রেলসেতু থেকে সপরিবারে ইঞ্জিনিয়ারের ঝাঁপ দেওয়া নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। অভিযুক্ত শুটিং প্রশিক্ষক গা ঢাকা দেন। পাঁচ রাজ্যে পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছিল। শেষে তাঁকে গ্রেফতার করা হয়। তবে কেন তাঁকে এই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ তদন্ত করছে।

Be the first to comment