পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. পার্কস্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করার জন্য ধমক দিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনিই পরিবার নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে। মঙ্গলবার সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে ‘জনতার দরবার’-এ উপস্থিত হয়ে বাইরে দাঁড়িয়েছিেলন সীতাদেবী নামের ওই মহিলা। সীতাদেবীর সঙ্গে তাঁর মেয়ে ও দুই শিশুও ছিল। মুখ্যমন্ত্রী জনতার দরবার সেরে বেরোতেই তাঁর সঙ্গে কথা বলে ওই পরিবার।
  2. শুভেন্দু অধিকারী বলেন, “সীতাদেবী কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। উনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ও বিজেপির উপরই ভরসা রয়েছে। ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও খোঁজ নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে টাকা দিয়ে বলছে বিজেপির বিরুদ্ধে কথা বলতে।”
  3. মুখ্যমন্ত্রী বলেন, “আমি কর্পোরেশনকে বলে দেব, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি বলেছি, রাস্তায় থাকবেন না। ফুটপাথ তো মানুষের জন্য। আমরা আপনার থাকার ব্যবস্থা করব।”
  4. বাংলার এসআইআর সংক্রান্ত মামলায় এর নতুন করে জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বিশেষ বেঞ্চে মঙ্গলবার এই মামলার শুনানি হয়। কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছে,  ট্রাইব্যুনালে এখনও কত মামলা বিচারাধীন আছে? কত মামলার নিষ্পত্তি হয়েছে?  মামলার প্রকৃতি অনুযায়ী পৃথক করা হয়েছে কিনা?
  5. রাজ্যে পালাবদলের পরে মোটা টাকা দিয়ে বিজেপিতে ঢুকতে চেয়েছিল এলাকার তৃণমূল নেতারা। স্থানীয় বিজেপি নেতৃত্ব সেই আবেদনে সাড়া দিয়ে টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের দলে ঢোকাতে রাজি হয়ে যায়। কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন পুরোনো বিজেপি কর্মী বাপি প্রামাণিক। সেই কারণেই তাঁকে খুন হতে হল বলে দাবি পরিবারের।
  6. মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে মার্কেটে সারপ্রাইজ় ভিজ়িট শুরু টাস্ক ফোর্সের। কলকাতায় কোলে মার্কেট ও পোস্তা বাজারে ভিজ়িটে আধিকারিকরা। পাশাপাশি, বাঁকুড়া শহরের চক বাজারে হানা দিল টাস্ক ফোর্স। চিনি, গুড় থেকে শুরু করে পেঁয়াজ ও অন্যান্য সামগ্রীর ক্রমবর্ধমান দামে লাগাম পরাতেই এই অভিযান ।
  7. স্কুল যাওয়ার পথে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্রীর। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভোগপুর এলাকায়। মৃত ছাত্রীর নাম সোমা জানা (১৪)।
  8. তারাপীঠ ও কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের পরে বাড়তি সতর্ক প্রশাসন। মঙ্গলবার বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে হানা দিয়ে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখল দমকল, পুলিশ, ব্লক প্রশাসন ও বিদ্যুৎ দপ্তর।
  9. হাওড়ার বিভিন্ন হোটেলে অগ্নিনিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল দমকল দফতর। হাওড়া শহরে প্রায় ৩৭টি হোটেলে দমকল আধিকারিকদের তরফে নোটিস ধরানো হয়েছে। ব্যবস্থা না নিলে হোটেলগুলি সিলের হুঁশিয়ারি দিয়েছে দমকল দফতর।
  10. প্রায় ৩ সপ্তাহ পর আচমকা সোমবার বিকেলে পৌরসভায় পৌঁছে যান চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে আসে কয়েকজন। তাঁদের সঙ্গে ছিল একটি বড় সুটকেস। কয়েকঘণ্টা পর চেয়ারম্যান পৌরসভা থেকে চলে গেলেও তাঁর অফিসে রয়ে যায় সুটকেসটি। আর ওই সুটকেস ঘিরেই রহস্য বাড়ল জলপাইগুড়ি পৌরসভায়।
  11. পশ্চিম গোপালগঞ্জ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের নিম্নমানের খিচুড়ি দেওয়া, রান্নার ঘরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিয়মবহির্ভূতভাবে বাইরের মহিলাকে দিয়ে রান্না করানোর অভিযোগ ঘিরে তীব্র বিক্ষোভ দেখালেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
  12. ১১ দিনের শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেপ্তার মা সাগরি খাতুন। মঙ্গলবার সকালে একটি বালতিতে শিশুকন্যাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। সাগরিকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
  13. দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। কারাদণ্ডের সাজা ভোগের মাঝেই ১৭তম বার প্যারোলে মুক্তি পেলেন তিনি। রোহতকের সুনারিয়া জেলে বন্দি রাম রহিম প্যারোলে ছাড়া পেয়ে মঙ্গলবারই সিরসায় যাবেন বলে জানা গিয়েছে।
  14. বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে ভক্তদের প্রণামীর টাকা দানবাক্সে বা অনলাইনের মাধ্যমে তহবিলে জমা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেবায়েত বা মন্দিরের সঙ্গে যুক্ত অন্য কেউ এই প্রক্রিয়ায় বাধা দিলে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও সতর্ক করেছে আদালত।
  15. BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় মঙ্গলবার গান্ধী ময়দান থেকে রাজভবন অভিযানে নামে পড়ুয়াদের। সেই অভিযানে ছড়ায় উত্তেজনা। পড়ুয়াদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*