রোজদিন ডেস্ক :
দিল্লি, ঝাড়খন্ডের পর এবার পড়ুয়াদের আন্দোলনে উত্তাল হোল বিহার। আজ পিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় বিক্ষোভ হয়। গান্ধী ময়দান থেকে রাজভবনে যাওয়ার পথে একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আন্দোলন কারী পড়ুয়ারা। পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, অনিয়মের অভিযোগে এই বিক্ষোভ।
প্রস্তাবিত শিক্ষক নিয়োগ নিয়েও প্রতিবাদ দেখান তাঁরা।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে।
পাটনায় জনজীবন, যান চলাচল স্বাভাবিক রাখতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নজরদারি চলছে।
বিক্ষোভ দমাতে পড়ুয়া দের সঙ্গে আলোচনা ও চলছে বলে পদস্থ পুলিশ আধিকারিক কামাখ্যা নারায়ণ সিং জানিয়েছেন।
কংগ্রেস নেতা সুশীল কুমার জানান, বিক্ষোভকারীরা প্রস্তাবিত শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়েও পড়ুয়ারা প্রতিবাদ জানাচ্ছেন। শুধু বিপিএসসি, বিএসএসসিই না, রাজ্যের একাধিক সরকারি পরীক্ষার রীতি নীতি নিয়েই ক্ষোভ আছে তাঁদের। স্বচ্ছ, নিরপেক্ষ ভাবে চাকরির পরীক্ষার দাবি করছেন তাঁরা।
বিরোধী নেতা তেজস্বী যাদব ইতিমধ্যে বিপিএসসি নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলন কে গুরুত্ব দিয়ে দেখতে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে চিঠি দিয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার পড়ুয়াদের ক্ষোভ নিরসনে আজ থেকে বিদ্যার্থী সহযোগ শিবির চালু করছেন। প্রতিমাসর চতুর্থ মঙ্গলবার তা অনুষ্ঠিত হবে। পড়ুয়াদের সুবিধা অসুবিধা জানানোর জন্য অনলাইন হেল্প লাইন চালুর কথাও জানান মুখ্যমন্ত্রী।
এর আগে বিপিএসসি পরীক্ষা নিয়ামক রাজেশ কুমারের মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়। তেজস্বী যাদব সহ বিরোধীরা তাঁর অপসারণের দাবিতেও সরব হয়েছেন।

Be the first to comment