রোজদিন ডেস্ক :
উৎসবের মরসুম এগিয়ে আসার সঙ্গে নিত্যপণ্যের অগ্নিমূল্যে জেরবার আমজনতা। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেন, ২/৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় নিত্যপণ্যর মূল্যবৃদ্ধি নিতে এনফোর্সমেন্ট শাখা (EB) অভিযান করে। এর জন্য টাস্ক ফোর্স ও গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহকুমা স্তরে ৭২ টি, পুলিশ কমিশনারেটের ডি সি স্তরে ৩৫টি টাস্ক ফোর্স কাজ করবে।
আজ সকাল থেকে ইবি আধিকারিকরা একাধিক বাজার পরিদর্শন করেন। সঙ্গে কলকাতা পুরসভা,খাদ্য দফতরের আধিকারিকরাও ছিলেন। কৃত্রিম অভাব তৈরি করে কেউ যাতে মুনাফার চেষ্টা না করেন, সেদিকে প্রশাসন কড়া নজর রাখছে।

Be the first to comment