দার্জিলিং-এ জিটিএ প্রধান পদে ইস্তফা অনীত থাপার

Spread the love

রোজদিন ডেস্ক : 
দার্জিলিং-এর জিটিএ প্রধানের পদে ইস্তফা দিলেন বিজিপিএম সভাপতি অনীত থাপা। আজ আচমকা তাঁর ইস্তফা দেওয়ার খবরে পাহাড়ে চাঞ্চল্য দেখা দেয়।
গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্সিয়ং এ বলেছিলেন, জিটিএ-র দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হবে৷ কারও দোষ প্রমাণ হলে ছাড়া হবে না।
আজ আচমকাই সমাজ মাধ্যমে জিটিএ থেকে অনীত থাপা তাঁর পদত্যাগের সিদ্ধান্ত জানান। তিনি জিটিএ-র সদস্যপদেও ইস্তফা দিয়েছেন।
এই ঘটনায় পাহাড়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন ছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে অনীত থাপার দলের সঙ্গে সমঝোতা করে পাহাড়ে প্রার্থী দেয়নি তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*