রোজদিন ডেস্ক: বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বিভিন্ন জেলায় মহিলাদের ক্ষোভের পারদ ক্রমেই বাড়ছে।। বৃহস্পতিবার মালদা,বালুরঘাট, আসানসোল, পুরুলিয়া,মধ্যমগ্রাম, অশোকনগর ইত্যাদি বহু এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা।। প্রাক্তন সরকারের আমলে তাঁরা সকলেই লক্ষ্মীর ভান্ডারে নিয়মিত টাকা পেতেন, এবারে যোগ্য হওয়া সত্বে ও কেন টাকা পাচ্ছেন না বলে প্রশ্ন তোলেন।। যাঁরা যোগ্য হয়েও এই টাকা পান নি, ২০ আগস্টের মধ্যে পাবেন বলে মুখ্যমন্ত্রী র ঘোষণা র উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানান।
বহু জায়গায় বিক্ষোভ এমন তুমুল হয় যে পুলিশ কে হস্তক্ষেপ করতে হয়। বহু জায়গায় পথ অবরোধ ও করেন বিক্ষুব্ধ মহিলারা।। পুলিশ এসে তা সরিয়ে দেয়।
প্রসঙ্গত, নির্বাচনের আগে বিজেপি সাবেক লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল।।ক্ষমতায় এসে এই টাকা শুধুমাত্র যাঁদের প্রয়োজন তাঁদের ই দেওয়া হবে জানিয়ে বেশ কিছু শর্ত দেয়। তা পূরণ করার পর ও বহু মহিলা তাঁদের কাঙ্ক্ষিত মাসে তিন হাজার টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন।
ভবিষ্যতে এই ক্ষোভ আরও ছড়িয়ে পড়বে বলে শাসক দলের আশঙ্কা।

Be the first to comment