TMCP FOUNDATION DAY: টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে সভা করতে চেয়ে এবার আদালতে ঋতব্রত তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী ২৮ অগাস্ট প্রতিবছরই ঘটা করে প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি। কিন্তু এবার তা নিয়েও টানোপোড়েন শুরু হল তৃণমূলের দুই শিবিরে। এর আগে একুশে জুলাই একই ছবি দেখেছে বাংলার মানুষ। মেয়ো রোডে ঋতব্রতপন্থী তৃণমূল আর বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূল আলাদা সভা করে। এবার ২৮ অগাস্ট সভা করার অনুমতি চেয়ে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। এবার সেই একই পথ ধরে প্রতিষ্ঠা দিবসে সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল ঋতব্রতপন্থী তৃণমূল শিবির। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানায় তারা। কিন্তু, বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি গ্রহণ করে জানিয়ে দেন জরুরি ভিত্তিতে শুনানি সম্ভব নয় মামলা দায়ের হলে নির্দিষ্ট সময়েই শুনানি হবে। ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে গান্ধি মূর্তির কাছে মেয়ো রোডে সভা করতে চান ঋতব্রতরা। সেই জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু তাদের অভিযোগ, কলকাতা পুলিশ মেয়ো রোডে সভা করার অনুমতি দেয়নি। তাই এবার তাঁরা আদালতের দ্বারস্থ হলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*