রোজদিন ডেস্ক: বিজেপি কলকাতার ঐতিহ্য বাহী, প্রগতিশীল, বিজ্ঞান মনস্ক, শিক্ষার উৎকর্ষ কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিমুখ বিনষ্ট করে মনুবাদী চিন্তার বীজ রোপণ করতে চায়।। গতকাল রাত থেকে ওই বিশ্ববিদ্যালয়ে বিজেপি প্রভাবিত এ বি ভি পি সমর্থকদের তান্ডব নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেন।। বিজেপি কে তোপ দেগে তিনি বলেন,রাজ্যে ক্ষমতা দখলের পর থেকে এই দল ও আর এস এস সর্বত্র জোর করে দখলের রাজনীতি শুরু করেছে। এই বিশ্ববিদ্যালয় তার ব্যতিক্রম না।।অ -ছাত্র দের নিয়ে যেভাবে তারা বিশ্ববিদ্যালয় দখল করতে গিয়ে ছাত্র পরিষদ ও বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের পতাকা পুড়িয়ে ছেন, তিনি তার তীব্র নিন্দা করে ধিক্কার জানান।
এর আগে ও এক সমাজবিরোধীর নেতৃত্বে কলকাতায় কংগ্রেসের সদর দফতরে ঢুকে পতাকা পোড়ানো হয়েছিল,দুদিন আগে মানিকতলায় কংগ্রেসের পতাকা পায়ে মাড়িয়েছে, এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ন্যক্কারজনক ঘটনা। আই এস আই সহ জোর করে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি দখলের এই অপচেষ্টার বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুভঙ্কর সরকার রাজ্যপালের উদ্দেশ্যে আবেদন জানান। বলেন, এমন ঘটনা চলতে থাকলে তাঁরা বৃহত্তর গণ আন্দোলনের পথে নেমে এর জবাব দেবে।

Be the first to comment