রোজদিন ডেস্ক, কলকাতা:– রবিবার গভীর রাতে খিদিরপুর বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই বহু সংখ্যক দোকান। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন সাধারণ দোকানদার থেকে ব্যবসায়ীরা। সোমবার দুপুরেই খিদিরপুরে ঘটনাস্থলে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুর্ঘটনাস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান বানিয়ে দেবে সরকার। এর জন্য কোনও ব্যবসায়ীকে পয়সা দিতে হবে না। যাঁদের দোকান পুরোপুরি পুড়ে গেছে, তাঁদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য’।
সোমবার ঘটনাস্থলে পৌঁছেই সাধারণ মানুষকে সতর্ক করে মমতা বলেন, যতক্ষণ না আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে, আগুন নেভানোর কাজ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ কাজ করতে দেওয়া হোক পুলিশ এবং দমকলকে, কেউ যেন বাজার এলাকার ভিতরে না যান। প্রয়োজনে ঘটনাস্থলে ওয়াটার ট্যাঙ্ক নিয়ে যাওয়ার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী।
তিনি এদিন জানান, সমস্ত নিয়ম মেনে, বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন মার্কেট বানিয়ে দেওয়া হবে। যাতে ভবিষ্যতে কোনও ধরনের সমস্যার তৈরি হয়। আর নতুন বাজার তৈরি করে দেবে খোদ রাজ্য সরকার, এদিন তাও সাফ জানিয়ে দেন তিনি।

Be the first to comment