রোজদিন ডেস্ক, কলকাতা:- গত মে মাসে বড়বাজারের একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকান্ড ঘটে। আবারো সেই ঘটনা শহর কলকাতায়। আবারও কলকাতার হোটেলে ভয়াবহ আগুন। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ধোঁয়ায় ঢাকল দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেল। তারপর ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সবকিছুর মাঝে স্বস্তি এটাই যে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
গতকাল রাত ১টা নাগাদ হঠাৎই ওই হোটেলের কনফারেন্স রুমে আগুন লেগে যায়। কালো ধোঁয়া ঢেকে যায় গোটা হোটেল চত্বর। ঘটনার সময়ে হোটেলে কমপক্ষে ৫০ জন উপস্থিত ছিলেন। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনা মুশকিল হয়ে পড়ে। আগুনের ভয়াবহতা বুঝে আরও দমকল পৌঁছয়। অবশেষে দমকলের পাঁচটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হোটেলের বড়সড় ক্ষতি হলেও হতাহতের কোনও খবর মেলেনি।

Be the first to comment