ফের করোনার রক্তচক্ষু! গত ২৪ ঘন্টা সবথেকে বেশি আক্রান্ত বাংলায়, দেশে প্রায় ৪ হাজার আক্রান্ত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দেশে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে সবথেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা বাংলায়। এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার।
সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬৩ জন। রবিবার, দেশের মধ্যে বাংলায় সবথেকে বেশি মানুষ সংক্রামিত হয়েছে। গত ২৪ ঘন্টায় বাংলায় সংক্রামিত হয়েছে ৮৬ জন। এছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কেরল, দিল্লি। কেরলে কোভিড আক্রান্ত হয়েছেন ৬৪ জন, দিল্লিতে ৬১ জন।
উল্লেখ্য, নতুন বছরের শুরু থেকেই দেশে কোভিড সংক্রমণ আবার মাথাচাড়া দিয়েছে। এই মূহূর্তে মোট আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষ রয়েছে কেরল (১ হাজার ৪০০ জন)। এরপরই রয়েছে মহারাষ্ট্র (৪৮৫), দিল্লি (৪৩৬), গুজরাত (৩২০) এবং পশ্চিমবঙ্গ (২৮৭)। কর্নাটক এবং কেরলে গত ২৪ ঘণ্টায় ১ জন করে মৃত্যুও হয়েছে। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের।
প্রসঙ্গত, বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা, করোনা নতুন করে ছড়ালেও আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস। কিন্তু পরিসংখ্যান বলছে, নতুন এই স্ট্রেনেও রোগীমৃত্যুর সংখ্যা বেশ উদ্বেগজনক।
আইসিএমআর জানিয়েছে দেশের পশ্চিম ও দক্ষিণে নমুনার জিনোম সিকোয়েন্সিং থেকে জানা গেছে যে, নতুন ভ্যারিয়েন্টগুলি ওমিক্রনের উপ-ভ্যারিয়েন্ট। ২০২২ সালেও এই জাতীয় ভ্যারিয়েন্টও কোভিড ঢেউ ডেকে এনেছিল। আইসিএমআর প্রধান ডাঃ রাজীব বাহল জানিয়েছেন এবার দাপট দেখাচ্ছে LF.7, XFG, JN.1, and NB.1.8.1। তিনি জানান, করোনার দাপট প্রথমে বেড়েছে দক্ষিণ থেকে, তারপর পশ্চিম থেকে এবং এখন উত্তর ভারত থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*