চন্দ্রনাথ হত্যায় উত্তর প্রদেশ থেকে ধৃত আর ও এক

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ কে হত্যায় জড়িত আর ও এক সন্দেহ ভাজন কে উত্তর প্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করছে সি বি আই।নবীন সিং নামের এই ব্যক্তির আগ্নেয়াস্ত্র থেকেই চন্দ্রনাথ কে গুলি করা হয় বলে সি বি আই মনে করে। গত ৬ মে চন্দ্রনাথ রথ কে গাড়ির ভিতরে গুলি করে নৃশংস ভাবে হত্যা করা হয়। আততায়ী রা তখন পালাতে পারলেও এখন অবধি বেশ কয়েকজন কে গ্রেফতার করা হয়েছে। তবে ধৃত রা সকলেই ভাড়াটে বন্দুকবাজ। টাকা নিয়ে খুন করা তাদের পেশা। কে তাদের চন্দ্র নাথ কে হত্যা করতে নিয়োগ করেছিল, সি বি আই সেই রহস্য উন্মোচনের চেষ্টা করছে। শীঘ্রই তা জানা যাবে বলে তদন্ত কারীরা আশা করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*