রোজদিন ডেস্ক: ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামা কান্ড নাড়িয়ে দিয়েছিল সারা দেশ, বিশ্বকে ও। এই ঘটনা য় ৪০, জন সি আর পি এফ জওয়ান ভয়ংকর জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন। এর প্রতিবাদে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত।
দীর্ঘ সাত বছর পর পুলওয়ামার সেই ভয়ংকর জঙ্গি হানার মাস্টারমাইন্ড হামজা বুরহান নিহত হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমের দাবি।।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজজফরাবাদে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ রা গুলি করে হত্যা করেছে বলে সূত্রে র খবর।
নিহত হামজা বুরহানের পুলওয়ামার খারবাতপোরায় জন্ম। উচ্চ শিক্ষার অজুহাতে ২০১৭, সালে সে পাকিস্তানে চলে যায়। “ডাক্তার ” বলে পরিচিত এই জঙ্গি কে বহুদিন ধরে খুঁজছিল পুলিশ।পাক অধিকৃত কাশ্মীরে তার নিহত হওয়ার খবর মিলেছে। এর সত্যতা সহ আনুসঙ্গিক সব কিছু খতিয়ে দেখছে পুলিশ, গোয়েন্দারা।

Be the first to comment