- শুক্রবার দিল্লিতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর।
- কলকাতার একাধিক জায়গায় সোনা পাপ্পু জমি জালিয়াতি মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
- ভবানীপুরে আশুবিশ্বাস রোডে প্রোমোটার অতুল কাঠারিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। বাড়ি ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
- বালিগঞ্জ প্লেসের এক বিলাবহুল বাড়িতে পৌঁছেছে ইডির আরও একটা টিম। সেখানেও তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে, ৪, রয়েড স্ট্রিট, কলকাতা ৭০০১৬ ঠিকানায় একটি ক্যাফেতেও হানা দিয়েছে ইডি।
- জমি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় শুক্রবার সকালে কান্দিতে শান্তনু সিনহার বাড়িতে হানা দিলেন ইডি-র আধিকারিকরা।
- মাসে ৫-৬ লক্ষ টাকা না দেওয়ায় তার নার্সিংহোমের ১.৫ কোটি টাকার বিল আটকে দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তুললেন বর্ধমানের বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক দেবব্রত বন্দ্যোপাধ্যায়।
- তৃণমূল নেতা তাবাকর যেন পূর্ব বর্ধমানের জামালপুরের ‘শাহজাহান’। সন্দেশখালির পর এবার বর্ধমানের জামালপুরে তৃণমূল নেতা তাবাকরের বিরুদ্ধে সন্ত্রাস, তোলাবাজি ও অত্যাচারের অভিযোগে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে।
-
২২ বছর পর শাপমুক্তি, ভারতসেরা লাল-হলুদ ব্রিগেড।
- উত্তরপ্রদেশের হরদইয়ের নিউ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।
- হন্ডুরাসে হামলা বন্দুকবাজের। এলোপাথাড়িগুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে রয়েছেন কয়েক জন পুলিশ আধিকারিকও।

Be the first to comment