বিদ্যালয়ে গরমের ছুটিতে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার দাবি

Spread the love

রোজদিন ডেস্ক :

গরমের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকায় পড়ুয়াদের মিড-ডে-মিল ও বন্ধ৷ এই টাকায় তাদের ডিম, ফল ইত্যাদি দেওয়ার জন্য বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা দাবি করেছেন৷ গরমের বর্ধিত ছুটির পর আগামী ১ জুন বিদ্যালয়গুলি খোলার কথা। এই সময়কালে মিড-ডে-মিলের টাকায় পড়ুয়াদের ডিম, ফল সহ পুষ্টি কর খাবার দেওয়ার দাবিতে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব, শিশু সুরক্ষা কমিশনার, পি এম পোষণ দফতরের অধিকর্তাকে আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন।

আনন্দ হান্ডা বলেন, পূর্বতন সরকার বিদ্যালয়গুলিতে পঠনপাঠনে গুরুত্ব না দিয়ে দেদার ছুটি সংস্কৃতি চালু করেছিল। নতুন সরকার সেই পথে যাবে না বলে তিনি আশা করেন।

পড়ুয়াদের পঠন পাঠন, পুষ্টিকর খাবার দেওয়া, বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নকে প্রাধান্য দেওয়ার কথা বলেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*