রোজদিন ডেস্ক :
সোনা পাপ্পু মামলায় আজ সকাল থেকেই সক্রিয় ইডি। ভোরেই কয়েকজন ইডি আধিকারিক পৌঁছে যান কান্দিতে প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিংহ বিশ্বাসের প্রাসাদোপম বাড়িতে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দরজা না খোলায় মূল ফটকের তালা ভেঙে তাঁরা ভিতরে প্রবেশ করেন বলে জানা গেছে। সেখানে তাঁর পরিবারের সঙ্গে কথা বলছেন তাঁরা, খতিয়ে দেখছেন নথিপত্র।
অন্যদিকে কলকাতার কসবা, চক্রবেড়িয়া ইত্যাদি এলাকাতেও সোনা পাপ্পু র সঙ্গে ঘনিষ্ঠ তার সুবাদে ইডি আধিকারিকরা বেশ কিছু বাড়িতে তল্লাশি করছেন। কসবায় পুলিশের এক এসআই, চক্রবেড়িয়ায় ব্যবসায়ীর বাড়ি গেছেন।
সূত্রের খবর, শান্তনু সিংহ বিশ্বাসের বোন গৌরী সিংহ বিশ্বাস তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার সহকারী পুর প্রধান৷ স্থানীয় মানুষদের দাবি, ওখানে তাঁদের জীর্ণ বাড়িটি গত কয়েক বছরে অট্টালিকা সদৃশ হয়েছে।
ইডি-র দাবি, শান্তনু সিংহ বিশ্বাস, জয় কামদারের হয়ে সোনা পাপ্পু কাজ করতেন। জমি সিন্ডিকেটের দায়িত্বও সামলাতেন তিনি। আরও কারা এই সবে যুক্ত ইডি খতিয়ে দেখছে।

Be the first to comment