ANTI NARCOTICS TASK FORCE: মাদক পাচার রুখতে রাজ্যে অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স

চার জেলায় নতুন থানা

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে মাদক পাচার ও মাদকচক্রের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করতে অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার রাজ্য মন্ত্রিসভা অষ্টম বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্গাপুর, মালদহ, খড়্গপুর এবং নদিয়ায় চারটি অ্যান্টি নারকোটিক্স থানা তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সরকারের মতে, আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক মাদক পাচারের প্রবণতা রুখতে এবং মাদকচক্রের বিরুদ্ধে আরও সমন্বিত ও কার্যকর অভিযান চালাতেই এই বিশেষ বাহিনী গঠন করা হচ্ছে। নতুন টাস্ক ফোর্স গোয়েন্দা তথ্য সংগ্রহ, তদন্ত এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করবে। এই পরিকাঠামো গড়ে তুলতে মোট ৫৯১টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের জন্য ৪৬১টি স্থায়ী পদ এবং পাঁচটি চুক্তিভিত্তিক সফটওয়্যার ডেভেলপারের পদ তৈরিরও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*