রোজদিন ডেস্ক : এস এফ আই – এবিভিপি সংঘর্ষে তপ্ত হোল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। সূত্রের খবর, বুধবার এস এফ আই ও বামপন্থী ছাত্র সংগঠন গুলির জি বি বৈঠক ডাকা হয়। এর প্রতিবাদ করে এবিভিপি। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ে এখন কোন ছাত্র সংসদ নেই।।সরকার এই বিষয়ে কোন নির্দেশ / বিজ্ঞপ্তি ও দেয় নি। বামপন্থী সংগঠন গুলি কিভাবে বৈঠক করবেন তাঁরা প্রশ্ন তোলেন। এবিভিপি র অভিযোগ, তাঁরা এই কথা জানাতেই এস এফ আই সমর্থকরা তাঁদের ওপর চড়াও হয়। উভয় পক্ষে বচসা, হাতাহাতি থেকে সংঘর্ষ বাধে। এস এফ আই এর হামলা, আক্রমণে তাঁদের চারজন আহত হয়েছেন। তাঁদের কে পি সি হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে এলাকার বিজেপি বিধায়ক শর্বরী মুখার্জি হাসপাতালে যান।তাঁর অভিযোগ, এস এফ আই সহ বামপন্থীরা যাদবপুর কে উত্তপ্ত করার চেষ্টা করছে।তিনি এস এফ আই শীর্ষ নেতা সৃজন ভট্টাচার্য কে নিশানা করে তোপ দাগেন।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যাদবপুর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বৃদ্ধি র চেষ্টা করছে এবিভি পি।।এই নিয়ে মূল প্রতিপক্ষ এস এফ আই এর সঙ্গে তাদের ঠান্ডা যুদ্ধ চলছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে স্থানীয় থানার সামনে শর্বরী মুখার্জির নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে বলে জানা যায়।


Be the first to comment