রোজদিন ডেস্ক: নজরে ২০২৯ এর লোকসভা নির্বাচন! দীর্ঘ বার বছরের বেশি টানা ক্ষমতায় থাকা বিজেপির বিরুদ্ধে আমজনতার ক্ষোভ বাড়ছে, এমনই মনে করেন কংগ্রেস নেতৃত্ব। এই অসন্তোষকে পুঁজি করে সর্ব শক্তি দিয়ে এবার আন্দোলনে নামার (Congress Plan) প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। বুধবার জাতীয় কংগ্রেসের কর্ম সমিতির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সব নিয়ে আলোচনা হয়। সেখানে ছাত্র যুবদের শিক্ষা, কর্মসংস্থান, রামমন্দিরে অনুদান তছরূপ ইত্যাদি নিয়ে
আন্দোলনে নামার সিদ্ধান্ত হয়। ছাত্র কি গুঞ্জ ইতিমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে সাড়া ফেলেছে। দেশের ৮০০টি শহরে আগামী দিনে একে কেন্দ্র করে বড় মাপের আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস। রাহুল গান্ধী নিজে বেশির ভাগ কর্মসূচি তে অংশ নেবেন।
আগামী বছর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষিতে রামমন্দিরে অনুদান তছরূপের বিষয় নিয়েও সরব হবে কংগ্রেস।
বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, কে সি বেণুগোপাল জানান, শিক্ষা, কর্মসংস্থান, রামমন্দিরে অনুদান তছরূপ, অরুণা চল প্রদেশে চিন আগ্রাসন ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে শিক্ষা র মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
আসন পুনর্বিন্যাস নিয়ে প্রশ্নে জয়রাম রমেশ জানান, আগামী পঁচিশ বছর লোকসভার আসন ৫৪৩-এ স্থির থাকা উচিত। এর ভিত্তিতেই ৩৩% মহিলাদের সংরক্ষণের পক্ষে তিনি সওয়াল করেন।
সূত্রের খবর, আগামী নির্বাচনে বিজেপি পরাজিত হবে বলে দৃঢ় মত পোষণ করেন রাহুল গান্ধী।

Be the first to comment