গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত সচিন আজি ভাস্কর; কেন জানেন? পড়ুন!

Spread the love
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক নাবালিকার সঙ্গে পরিচয় করার পরে তার সঙ্গে যৌন কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ উঠল ২২ বছর বয়সি এক ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে। সচিন আজি ভাস্কর নামের নিউ ইয়র্কের ওই বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শাস্তি হিসেবে কমপক্ষে ১০ বছর জেলে কাটাতে হবে তাকে। এবং দিতে হবে আড়াই লক্ষ মার্কিন ডলারের জরিমানা। সরকারি আইনজীবী ওয়েই শিয়াং জানান, অগাস্ট মাসে সোশ্যাল মিডিয়ার একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ১৫ বছরের নাবালিকার সঙ্গে যোগাযোগ করে সচিন। ওই নাবালিকার আবার আসল বয়স ১১ বছর।
অভিযোগ, বেড়াতে যাওয়ার নাম করে ওই নাবালিকাকে তার বাড়ির সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে তিন ঘণ্টা ধরে যৌনতা চালায় সচিন। নিগ্রহও করে তাকে। তার পরে ফের তাকে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত যুবক।
নিউইয়র্কের ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরাও দিয়েছেন সচিন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর চাইল্ড এক্সপ্লয়টেশন টাস্ক ফোর্স আদালতে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*