দেশের ৫৩৯টি শিশু সুরক্ষা ইনস্টিটিউট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের; পড়ুন!

Spread the love
বিহারের হোমে যৌন কেলেঙ্কারির ঘটনা সামনে আসার পর দেশের ৫৩৯টি শিশু সুরক্ষা ইনস্টিটিউট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।
তারা জানিয়েছে, যে সব শিশু প্রতিষ্ঠানগুলিতে শিশুরা অসুরক্ষিত বলে মনে করা হচ্ছে, যে সব হোম সরকারের নিয়ম ভাঙছে, এবং যে হোমগুলি সরকারি নথিভুক্ত নয়, সে রকম প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হবে। এই সব প্রতিষ্ঠানগুলিতে যে সব শিশুরা রয়েছেন, তাদের সুরক্ষিত জায়গায় স্থানান্তর করা হবে।
এ বছরের মে এবং আগস্ট মাসে বিহারের মুজফ্‌ফরপুর এবং উত্তর প্রদেশের দেওরিয়া হোমে কিশোরীদের উপর ধর্ষণ ও যৌন নিগ্রহ করার অভিযোগ ওঠে। তার পরেই নড়ে বসেছে কেন্দ্র।
সূত্রের খবর, মহারাষ্ট্রে ৩৭৭ টি প্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়াও অন্ধ্রপ্রদেশে ৭৮টি এবং তেলঙ্গনার ৩২টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে শিশু সুরক্ষা সংক্রান্ত জাতীয় কমিশনকে এ বিষয়ে দ্রুত নির্দেশিকা জারি করে তা কার্যকর করার কথা বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*