Imran khan ‘ s sister arrest- চাঞ্চল্য পাকিস্তানে

Spread the love

রোজদিন ডেস্ক: পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার হয়েছেন। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের দল পি টি আই যে সমাবেশের ডাক দিয়েছে, এই প্রেক্ষিতে তাঁর বোন কে পুলিশ গ্রেফতার করেছে বলে রাজনৈতিক মহল মনে করেন। আজ তাঁর লাহোরের বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। কেন এই গ্রেফতার তা নিয়ে
পাকিস্তানের পুলিশ, সরকারের কোন বক্তব্য জানা যায় নি।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তারকা ক্রিকেটার ইমরান খান দুর্নীতির দায়ে গত তিন বছর কারাবন্দি। তাঁর শরীর, স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে পরিবার খবর পান না বলে উদ্বেগ ও ব্যক্ত করেন। বিশেষত আলিমা খান সহ তাঁর বোনেরা এই নিয়ে মাঝে মাঝেই উদ্বেগ ব্যক্ত করে সরব হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*