রোজদিন ডেস্ক: পুর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিজেপি। তৃণমূলের অভিযোগ, কয়েকদিন আগে প্রাক্তন পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ কে দুষ্কৃতি রা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে অত্তাচার করে। গুরুতর জখম অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে। কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতি রা তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বলে মমতা পন্থী শিবিরের অভিযোগ।।
রবিবার তাঁর মৃত্যুর খবর ছড়াতে উত্তেজনা দেখা দেয়। প্রাক্তন মন্ত্রী অখিল গিরি এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। বিজন বন্ধু বাগের মৃত্যু রাজনৈতিক। কারা এর সঙ্গে জড়িত, পুলিশ তদন্ত করে বার করুক।
বিজেপি র স্থানীয় নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। আইন তার নিজের পথে চলবে বলে তাঁরা জানান।
এই ঘটনায় দুজন কে পুলিশ আগেই গ্রেফতার করেছে। তদন্ত চলছে।

Be the first to comment