রোজদিন ডেস্ক :
অরুণাচল প্রদেশে আজ ভোরে সন্দেহভাজন জঙ্গি হামলায় এক সেনা জওয়ান মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন চার জন। অসম রাইফেলসের জওয়ানরা টহল দেওয়ার সময় তাঁদের ওপর হামলা চলে। এতে হাবিলদার জাংখোকাই কুকি (৪২) প্রাণ হারান। আহত চার জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়। চাংলাং-এর পুলিশ-কে এর তদন্ত করে তথ্য প্রমাণ দিতে বলা হয়েছে।
নাগা জঙ্গি সংগঠন-এর সঙ্গে জড়িত বলে সন্দেহ। ভারত-মায়ানমারের এই সীমান্তের এই চাংলাং জেলা বরাবরই জঙ্গি উপদ্রবে বিপর্যস্ত। পুলিশ, সেনা টহল, নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Be the first to comment