রোজদিন ডেস্ক :
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে দিমাগি নকশালদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মন্তব্য করেন।
উল্লেখ্য, আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ অভিষেক ব্যানার্জি আজ দিল্লি গেছেন। মূলত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধী পক্ষের পরবর্তী কর্মসূচি নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে আজ এই ইসুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও ইস্তফা দেওয়া উচিত বলে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দাবি করেছেন। আগামীকালের বৈঠকে তা নিয়ে কথা হতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করে আজ বলেন, ইন্ডি জোটের পিন্ডি অনেক আগেই চটকে গেছে।প্রাক্তন মুখ্যমন্ত্রী কে বিঁধে তিনি বলেন, যিনি আজাদি ধ্বনি দেন, তিনি কি করতে পারেন সবাই জানেন,তিনি দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় আইবি-কে ভাল করে নজর রাখতে বলবেন, যাতে এঁর (প্রাক্তন মুখ্যমন্ত্রী) সঙ্গে কোন দেশবিরোধী শক্তির বৈঠক না হয়। এখন দিমাগি নকশালদের মূল মন্ত্রণা দাতা হয়েছেন উনি। এক হাতে জামাত, আরেক হাতে দিমাগি নকশাল, দুজনকে নিয়ে চলেছেন!
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ অভিষেক ব্যানার্জি অবশ্য আজ কলকাতা বিমানবন্দরে তেমন কিছু বলেননি। যা বলার তিনি আগামী কালের ইন্ডিয়া জোটের বৈঠকে বলবেন বলে দিল্লিতে মমতা ব্যানার্জি জানান। জ্ঞানেশ কুমার-কে তীব্র আক্রমণ করে বলেন, উনি জ্ঞানেশ না ভ্যানিশ জি, ভ্যানিশ জি! প্রথম থেকেই তিনি ওঁকে ভ্যানিশ জি বলেন।
দেশের মানুষের সঙ্গে উনি বিশ্বাসঘাতকতা করেছেন, ঠকিয়েছেন, আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি সব বলবেন বলে জানান।

Be the first to comment