রোজদিন ডেস্ক :
আজ সকালে গুয়াহাটির ডিগারু স্টেশনের কাছে কলকাতা – সাইরাং এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। অন্তত সাতজন যাত্রী এতে আহত হয়েছেন বলে এখন অবধি জানা যায়।
রেল সূত্রে প্রকাশ, ট্রেনটি মিজোরাম থেকে কলকাতার দিকে আসার সময় ইঞ্জিন সহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। তবে কোন প্রাণহানির খবর মেলেনি। দুর্ঘটনার খবর পেয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান।
উৎসবের আবহে এই ট্রেন দুর্ঘটনার খবরে এলাকায় উদ্বেগ, দুশ্চিন্তা দেখা দিয়েছে।
লোকো পাইলট ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা হয় বলে রেল সূত্রে জানা গেছে। আজ সকালে ডিগারু স্টেশনে অন্য একটি ট্রেনকে জায়গা দেওয়ার সময় লোকো পাইলট গতি নিয়ন্ত্রণ করতে পারেননি।
রেলের দাবি, সব যাত্রী নিরাপদে আছেন।তাঁদের বিকল্প ট্রেনে গন্তব্য স্থানে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ চলছে। কারও আঘাত গুরুতর নয়। জেনারেল ম্যানেজার সহ পদস্থ আধিকারিকরা ওখানে গেছেন।
কলকাতা -সাইরাং এক্সপ্রেস মিজোরাম ও উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসাবে পরিগনিত হয়।

Be the first to comment