Ex CM, এবার বন্ধ হোল তাঁর ভাইফোঁটা অনুষ্ঠান ও

Spread the love

রোজদিন ডেস্ক: পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিজয়া পালন করেন নি তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার বন্ধ রাখলেন তাঁর ভাইফোঁটা র অনুষ্ঠান ও।
মঙ্গলবার রাতে মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ সনাজ মাধ্যমে নেত্রী র এই সিদ্ধান্তের কথা জানান।
বলেন, মমতাদি এবার ভাইফোঁটা পালন করছেন না৷ ভোটের পর থেকে তৃণমূল কর্মীদের ওপর যে হামলা, সন্ত্রাস, পুলিশি জুলুম, মিথ্যা অভিযোগে গ্রেফতার ইত্যাদি চলছে, সেই প্রেক্ষিতে এবার বিজয়া পালন করেন নি মমতাদি। পারিবারিক কালীপুজো বন্ধ করা যায় না।তাই মায়ের পুজো করেছেন। কিন্তু ভাইফোঁটা র কোন অনুষ্ঠান করবেন না বলে কুণাল ঘোষ জানিয়ে দেন। কেউ দেখা করতে আসতে পারেন।কিন্তু দিদি এবার ভাইফোঁটার অনুষ্ঠান করবেন না। এই নিয়ে কোন বিভ্রান্তির অবকাশ নেই।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইফোঁটা অনুষ্ঠান রাজ্য রাজনীতিতে চর্চিত হয়ে এসেছে। যাঁরা তাঁর হাতে ভাইফোঁটা নিতেন, আসতেন,, তাঁদের বেশির ভাগ ই এখন আর মমতা ব্যানার্জির সঙ্গে নেই। নির্বাচনের পর দল এখন বহু বিভক্ত। বহু নেতা কর্মী জেলে, অনেকে পলাতক।
এই পরিস্থিতিতে ভাইফোঁটা পালনের অনুষ্ঠান থেকেও নিজেকে সরিয়ে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
যা নিয়ে রাজ্য রাজনীতি তে গুঞ্জন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*