অশোক লাহিড়ি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন

Spread the love

রোজদিন ডেস্ক: বিজেপির বিদায়ী বিধায়ক অশোক লাহিড়ি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন।। গতবার বালুরঘাট থেকে তিনি নির্বাচিত হন।।এবার দল তাঁকে মনোনয়ন না দেওয়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন ওঠে।
আজ কেন্দ্রীয় সরকার তাঁকে এই গুরুত্বপূর্ণ পদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের আসন্ন দ্বিতীয় দফার নির্বাচনের আগে এই সিদ্ধান্তে খুশি তাঁর অনুগামীরা।
বিশিষ্ট বিজ্ঞানী গোবর্ধন দাস কেও নীতি আয়োগের সদস্য করা হয়েছে বলে জানা যায়।
বিশিষ্ট অর্থনীতিবিদ, সুভদ্র, সুলেখক, মিতভাষী অশোক লাহিড়ি দীর্ঘ দিন কেন্দ্রের বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ কাজ দক্ষতার সঙ্গে করেছেন।
গতবার দল ক্ষমতা য় এলে তাঁকে অর্থমন্ত্রী করার পরিকল্পনা ও বিজেপি র ছিল বলে ওয়াকিবহাল মহল মনে করেন। প্রধানমন্ত্রী র আস্থা ও সম্মান ভাজন তিনি।
গত ১৪ মার্চ প্রধানমন্ত্রী র ব্রিগেড সমাবেশে তাঁর সঙ্গে কথাও বলেন মোদিজি। বিশিষ্ট বিজ্ঞানী গোবর্ধন দাস ও গতবার বর্ধমানের পুর্বস্থলী উত্তর কেন্দ্রে প্রার্থী হন, তবে জয়ী হন নি। রাজ্যে দলের এই বিশিষ্ট এলিট মুখদের দল গুরুত্ব দেওয়ায় তা নতুন মাত্রা পেয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*