রোজদিন ডেস্ক : দ্বিতীয় দফা ভোটের আগে সাতটি জেলায় শুরু হল ওয়েব কাস্টিং প্রক্রিয়ার ট্রায়াল রান। তিন শিফটে টানা ২৪ ঘণ্টাই চলবে এই মহড়া। ভোটের পাঁচদিন আগে থেকেই এই ট্রায়াল শুরু করে দিল কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ট্রায়ালের মাধ্যমে বুথভিত্তিক নজরদারি ব্যবস্থাকে খতিয়ে দেখা হচ্ছে। সিইও দফতরে উপস্থিত রয়েছেন দফতরের আধিকারিকেরা, কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কর্তারাও। অন্যদিকে সংশ্লিষ্ট নির্বাচনী জেলায় নিজেদের অবস্থান থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন স্থানীয় প্রশাসনের কর্তারা। পাশাপাশি নির্বাচন কমিশনের সদর দফতর থেকেও উচ্চপদস্থ কর্মকর্তারা এই ট্রায়াল রানের উপর নজর রাখছেন। কমিশনের মতে, ভোটের দিন যাতে কোনও প্রযুক্তিগত ত্রুটি না থাকে এবং প্রতিটি বুথে নিরবচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করা যায়, তার জন্যই এই ট্রায়াল রান বিশেষ গুরুত্বপূর্ণ।

Be the first to comment