ডায়মন্ড হারবারের অতিরিক্ত এস পি সহ ৫ পুলিশ আধিকারিক সাসপেন্ড

Spread the love

রোজদিন ডেস্ক: দ্বিতীয় ও শেষ দফা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারের অতিরিক্ত এস পি, এস ডি পি ও সহ পাঁচ পুলিশ আধিকারিক কে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন।
সতর্ক করা হয়েছে জেলার পুলিশ সুপার ঈশানী পাল কে।নিজের অধীনে থাকা আধিকারিক দের ঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে না পারার দায়ে তাঁকে এই সতর্ক বার্তা বলে জানা যায়।
সাসপেন্ড হওয়া পুলিশ আধিকারিক রা হলেন, অতিরিক্ত এস পি সন্দীপ গড়াই, এস ডি পি ও সজল মন্ডল, ডায়মন্ড হারবার থানার আই সি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আই সি অজয় বাগ ও উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগ৷


নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন, নিরপেক্ষতা বজায়ে ব্যর্থ তার দায়ে এই ব্যবস্থা।
উল্লেখ্য, টি এম সি র সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদ।
এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করলেও মুখ্যমন্ত্রী র পাশে তাঁকেও নিশানা করেছেন বিজেপি র শীর্ষ নেতৃত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*