দশে দশ

Spread the love
  1. হটস্পট ভবানীরপুরে আজ মমতা বনাম শুভেন্দু। প্রচারে ঝড় তুলতে ময়দানে তৃণমূল সুপ্রিমো। রয়েছে জোড়া জনসভা, রোড শো। অন্যদিকে ময়দানে থাকছেন শুভেন্দু অধিকারীও।
  2. দিনভর ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। প্রথমে পূর্ব বর্ধমানের জামালপুরে জনসভা। সেখান থেকে যাবেন হাওড়ার শ্যামপুরে। বিকেলে হাওড়ার রামরাজাতলা ও টালিগঞ্জের রানিকুঠিতে রোড শো।
  3. প্রথম দফায় যে ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে, তার কোনও বুথেই পুনর্নির্বাচন হচ্ছে না। শুক্রবার তামিলনাড়ুতেও ভোটগ্রহণ হয়েছে। সেখানেও কোনও বুথে পুনর্নির্বাচন হচ্ছে না বলে কমিশন জানিয়ে দিল।
  4. রেশন দুর্নীতি মামলায় ফের জোরদার তদন্ত। হাবড়ায় চার জায়গায় ইডির হানা। দক্ষিণ হাবড়ার সুভাষ রোডে চাল ব্যবসায়ী রাজীব সাহা ও পার্থ সাহার বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
  5. নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপির বুথ সভাপতি ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।
  6.  নীতি আয়োগের পরবর্তী ভাইস-চেয়ারম্যান হচ্ছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী।
  7. পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করলেন রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই) কর্তৃপক্ষ। শুক্রবার এ বিষয়ে এক বিবৃতি জারি করে শীর্ষ ব্যাঙ্কটি জানিয়েছে, দীর্ঘদিন নির্ধারিত নিয়ম না মেনে চলার অভিযোগে এবং আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় পেমেন্টস ব্যাঙ্কটির লাইসেন্স বাতিল করা হয়েছে। শুক্রবার, ২৪ এপ্রিল থেকেই তাদের এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
  8.  নৈহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবে বসে ভোটার স্লিপ বিলির কাজ করছিলেন ১৫৭ নম্বর বুথের বিএলও পেশায় শিক্ষক বিজয় কুমার ঝাঁ। খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি নেতা-কর্মীরা। বিএলও-র সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল বচসা বেঁধে যায়।
  9. গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজও চরম গরমের পূর্বাভাস। বজায় থাকবে অস্বস্তিও। পশ্চিমের জেলাগুলিতে লু ও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তারও বেশি ছুঁতে পারে। কলকাতাতেও পারদ ৩৭ ডিগ্রি পেরোনোর সম্ভাবনা।
  10.  তেলঙ্গানা সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া টাকা মেটাতে মন্ত্রীদের বেতনের ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ দিয়ে মেটানো হবে সরকারি কর্মীদের প্রাপ্য টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*